চকরিয়া বাসের ধাক্কায় দুই পর্যটক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টায় দিকে মহাসড়কের

2026-03-26T17:17:07+00:00
2026-03-26T17:17:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়া বাসের ধাক্কায় দুই পর্যটক নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ)  ভোর ৪টায় দিকে  মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়াস্থ করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে  ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন শরীফুল ও রাইসুল। তাদের সঙ্গে আরো কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।

স্থানীয়রা ও ওসি আরিফুল আমিন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ  আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মহাসড়কে দায়িত্বে নিয়োজিত চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ফেলে পালিয়ে যান চালক ও হেলপার । দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারে  খবর পৌঁছানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy