ময়মনসিংহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রটোকল বির্তক !

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধের বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণকে কেন্দ্র করে প্রটোকল বির্তকের ঘটনা

2026-03-26T18:20:08+00:00
2026-03-26T18:20:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রটোকল বির্তক !
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ময়মনসিংহে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধের বীর শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণকে কেন্দ্র করে প্রটোকল বির্তকের ঘটনা ঘটেছে। 

এতে রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি নীতিমালা লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে।      

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই বির্তকের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে তাৎক্ষনিক গুঞ্জণ ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট মহলে।          

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা ও বিভাগীয় প্রশাসনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পুস্পস্তবক অর্পণের লাইনে প্রথমেই রাখা হয় বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা ঢালি। পরে স্থান পায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) এবং ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) প্রশাসক। তবে শ্রদ্ধা অর্পণকালে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এবং ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) প্রশাসককে ডেকে নিয়ে একসঙ্গে পুস্পস্তবক অর্পণ করে বিভাগীয় প্রশাসন, দাবি প্রত্যক্ষদর্শীদের।  

অভিযোগ উঠেছে- বিগত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে নগরীর টাউন হল মাঠেও ঘটেছে ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি লঙ্ঘনের ঘটনা। সেখানেও অনুষ্ঠানের ঘোষনা মঞ্চ থেকে প্রথমে বিভাগীয় কমিশনার এবং দ্বিতীয় স্থানে সংসদ সদস্যের নাম ঘোষনা করা হয়। আর এ কারণেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রটোকল বির্তকের ঘটনা প্রকাশ্যে আসে।  

তবে বিষয়টি নিয়ে প্রটোকল বির্তকের কিছু নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান। তিনি বলেন- রাষ্ট্রীয় প্রটোকল ফুল দেওয়া অনুষ্ঠানে কী-হবে, তা স্পষ্টভাবে লিখা নেই। তাছাড়া এটি নিয়ে বির্তক সৃষ্টিরও কিছু নেই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে ফুল দিয়েছি। কিন্তু যারা বির্তক সৃষ্টি করছে, তাদের অভিসন্ধি অন্যরকম।’        

এক্ষেত্রে রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি সবার ফলো করা উচিত- বলে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো: আতাউল কিবরিয়া। তিনি বলেন, এটি প্রশাসনের জন্য সুস্পষ্ঠ একটি গাউডলাইন।’  

ঘটনার বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত মসিক প্রশাসক মো: রুকনোজ্জামান সরকার রোকন বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।’          

এবিষয়ে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন- প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ভালো বলতে পারবে।  

তবে একাধিকবার যোগাযোগ করেও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার এবং ব্যক্তিগত সহকারির সঙ্গে কথা বলেও এবিষয়ে কোন ব্যক্ত পাওয়া যায়নি।        

এদিকে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন সূর্যোদয়ের সাথে সাথে নগরের পাটগুদাম জাতীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি উপলক্ষ্যে পর্যায়ক্রমে নানা অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান সরকার রোকন, বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।    

দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে এই দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বর্তমানে এদেশকে গড়ার জন্য মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আপনারা দিয়েছেন। তাকে সকল ভালো কাজে সহযোগিতা করার জন্য আপনাদের প্রতি সবিনিয় আহবান রাখছি, আসুন আমরা আস্থা রাখি। বিশ্বাস করি মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।  

এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে এই সংসদ সদস্য আরও বলেন- মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়া যে মর্যাদা আপনাদের দিয়েছে, পর্যায়ক্রমে উত্তরসূরীরাও সে সুযোগ পাবে। উনার (বেগম খালেদা জিয়া) জন্য আপনারা দোয়া করবেন। যেকোন ভালো কাজে আপনারা আমাদের পাশে রাখুন।    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy