মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

​পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েতের (৬৫) মৃত্যু হয়েছে।আজ

2026-03-26T21:25:37+00:00
2026-03-26T21:25:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু
​পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েতের (৬৫) মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির পুকুরে ডু‌বে তার মর্মা‌ন্তিক মৃত‌্যু হয়। ​নিহত হারুন পঞ্চায়েত তুষখালী পঞ্চায়েত বাড়ির মৃত সামসের আলী পঞ্চায়েতের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান হারুন পঞ্চায়েত। ধারণা করা হচ্ছে, পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
​তার এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।


হাসপাতালের সামনে এম্বুলেন্স রেখে বাসায় থাকেন ড্রাইভার : দুর্ভোগে রোগীরা পি‌রোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্স সেবা বন্ধ রেখে প্রাইভেট এম্বুলেন্স সিন্ডিকেট তৈরি করার অভিযোগ উঠেছে ড্রাইভার আঃ হালিম প্যাদার বিরুদ্ধে। হাসপাতালের সামনে সরকারি এম্বুলেন্স রেখে অধিকাংশ সময়ই ড্রাইভার বাসায় এবং ব্যক্তিগত কাজে থাকেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসির নামে বিষ পান  করা একজন রোগী হাসপাতালের বিছানায় ছটফট করছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ সেবার জন্য কর্তব্যরত চিকিৎসক ভর্তির পরেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে রেখেছেন।একপর্যায়ে রোগীর স্বজনরা সরকারী এম্বুলেন্সের ড্রাইভার আঃ হালিম প্যাদাকে ফোন দিলে তিনি আধা ঘন্টা পরে আসতে পারবেন বলে জানান। কিন্তু তারা এত সময় অপেক্ষা না করে প্রাইভেট এম্বলেন্সেই ওই ইমার্জেন্সি রোগীকে মঠবাড়িয়া থেকে বরিশালে নিয়ে যান। আর এতে ওই রোগীর লোকদের ২ হাজার টাকার পরিবর্তে গুনতে হয়েছে সা‌ড়ে ৩ হাজার টাকা।

রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন হাসপাতা‌লের এম্বু‌লেন্স থাক‌তেও ‌বে‌শি টাকায় প্রাই‌ভেট গা‌ড়ি ভাড়া কর‌তে হ‌লো। 

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সৌমিত্র সিংহ জানান, ইতোপূর্বে এম্বুলেন্স চালককে একাধিকবার কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আবারও সতর্ক করা হবে। স্থায়ীভাবে সমাধানের জন্য বিষয়টি মাননীয় সংসদ সদস্যকেও অবগত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy