আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, এলাকায় ওয়াজ এবং কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানের আসরও

2026-03-27T14:02:10+00:00
2026-03-27T14:02:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৮৯)
X

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, এলাকায় ওয়াজ এবং কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানের আসরও বসবে। বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে আশুগঞ্জের দগরিসার এলাকায় আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.) এর ৫৮তম স্বরণোউৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমরা গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখেছি, কীভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে। বাউল গান যারা করেন, তাদেরকে ধরে নিয়ে হেনস্তা করা হয়েছে; জেলে দেয়া হয়েছে। আমি জানি না আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কিনা; কিন্তু আমি বলতে পারি সংখ্যা ধরে ধরে আমি প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।’

তিনি বলেন, ‘ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন সরাইল, আশুগঞ্জ এবং বিজযনগরের একাংশের দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানের আসরও হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে লালন-পালন, ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত, তারা আমাদের সংস্কৃতির একটি অংশ। সুতরাং যার যার মত, তার তার পথ। আমরা কেউ কারও মতের ওপর হস্তক্ষেপ করব না।’

আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy