ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য!

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছেলেদের সাথে বাগবিতণ্ডার পর বাবার মৃত্যু নিয়ে রহস্যের জট বেঁধেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার

2026-03-27T15:46:42+00:00
2026-03-27T15:46:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য!
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৯৩)
নুরুল হুদা প্রকাশ লোদান
X

নুরুল হুদা প্রকাশ লোদান


কক্সবাজারের ঈদগাঁওয়ে ছেলেদের সাথে বাগবিতণ্ডার পর বাবার মৃত্যু নিয়ে রহস্যের জট বেঁধেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাহ পাড়ায় নুরুল হুদা প্রকাশ লোদানের (৬০) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে লোদানের সাথে তার বড় ছেলে ও অপর ছেলের সাথে বাগবিতণ্ডা হয়, যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এর পরে লোদানের মৃত্যু হয়।

পারিবারিকভাবে প্রথমে দুই ছেলে কর্তৃক নির্যাতনে মারা যাওয়ার কথা বলা হলেও গভীর রাতে এ সংক্রান্ত অভিযোগ থেকে তারা সরে এসেছে বলে জানা গেছে।

অনেকে বলছেন রাগের মাথায় তিনি স্ট্রোক করেছেন। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত ব্যক্তির স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy