বাউফলে জামায়াতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার

2026-03-27T15:54:53+00:00
2026-03-27T15:54:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে জামায়াতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৫২)
সংবাদ সম্মেলনে বাউফল  বিএনপি
X

সংবাদ সম্মেলনে বাউফল বিএনপি


পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের দুই  নেতা শফিকুল ইসলাম লিটন ও ফরহাদ গাজীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার প্রতিবাদে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাউফল  বিএনপি।

সকাল ১১ টায় পটুয়াখালী- ২ বাউফল আসনের বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পৌর শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তসলিম তালুকদার। ওই সময় তিনি বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াত কর্মীদের বিচার দাবী করেন। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy