প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ৫২)

X
সংগৃহীত ছবি
দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭মার্চ) সারাদেশে একযোগেঅনুষ্ঠিত হয়েছে।
রংপুর বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ৩ হাজার ৬৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬৮ জন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং উপস্থিতির হার ছিল ৮৩.৬৮%।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, ২০টি পাবলিক বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে।
তিনি বলেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমরা সম্ভাব্য সকল কার্যক্রম সম্পন œকরেছি। এ সময় বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, আইকিউ এসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।
উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আগামী ৩এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জিএসটি গুচ্ছভ‚ক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ) এই ওয়েব সাইটে পাওয়া যাবে। বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন