প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৪৪ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৬:৫১ পিএম (ভিজিট : ৬৮)

X
দুস্থ ও অসহায় গরীব মানুষদের মাঝে নগদ চেক বিতরণ
নওগাঁর ধামইরহাটে ২২০ জন দুস্থ ও অসহায় গরীব মানুষদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
২৭ শে মার্চ শুক্রবার সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি ত্রাণ তহবিলের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ -২ আসেনর সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। এম পি ইন্জিনিয়ার এনামুল হক সরকারি ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার মধ্যে,ধামইরহাট উপজেলায় ২২০ জন দুঃস্ত অসহায় গরীব লোকদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার নগদ চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, উপজেলা জামাতের নায়েবে আমির মাওঃ কামরুজ্জান, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ।