কুড়িগ্রামে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম

সারাবাংলা

কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন প্রতিরোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৭ মার্চ

2026-03-27T21:00:09+00:00
2026-03-27T21:00:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বালু উত্তোলন বন্ধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
লাবিবা রওনক রচনা, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৪৫)
মানববন্ধন
X

মানববন্ধন

কুড়িগ্রামে বালু উওোলন বন্ধের পাশাপাশি ধরলা নদীর ভাঙ্গন প্রতিরোধে নতুন বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ মার্চ বিকেলে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ির ধরলা নদীর পাড় এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন,ভোগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, ভোগডাঙ্গা ইউনিয়ন  বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, যুগ্ম আহবায়ক আমির হোসেন, সমাজ সেবক মোক্তার আলী, আব্দুস সামাদ, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মানববন্ধনে আমির হোসেন বলেন, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটিএ এর মাধ্যমে খনন করে। খননকৃত বালু আবেদনের মাধ্যমে আমাদের নিজস্ব জমিতে রাখছি, যাতে আবাদি জমি ও বসতবাড়ি রক্ষা হয়।

এসময় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, জনস্বার্থে প্রশাসন ধরলা নদীর পাড়ের মানুষের কথা চিন্তা করে বালু মহল ঘোষনা বন্ধ করবেন এই প্রত্যাশা রাখি।

মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গণি মিয়া, জেলা প্রশাসনকে টেন্ডার বাতিল করে বালু বিক্রি বন্ধের আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy