যশোর জেনারেল হাসপাতালে গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময়

2026-08-10T13:54:31+00:00
2026-08-10T13:56:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোর জেনারেল হাসপাতালে গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ১:৫৬ পিএম  (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নারী শিউলি (৪৫)। 

তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার গলদা গ্রামের মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় শিউলি তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন। বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। 

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy