ফরিদগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইকেল যোগে তেল কিনতে যাওয়ার পথে দ্রুত গতির প্রাইভেট কারের ধাক্কায় আবু

2026-08-10T13:34:52+00:00
2026-08-10T13:34:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফরিদগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাইকেল যোগে তেল কিনতে যাওয়ার পথে দ্রুত গতির প্রাইভেট কারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকায় ওনুআ চত্বরের সামনে এই ঘটনা ঘটে। নিহত আবু তাহের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা গ্রামের মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে ও স্থানীয় কড়ৈতলী বাজারের ব্যবসায়ী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

‎স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওনুআ চত্বর এলাকায় সাইকেল যোগে ব্যবসায়ী আবু তাহের বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তিতে ঘটনাস্থল থেকে পাইভেটকারটি পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। 

স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের জামাতা আলাউদ্দিন জানান, উপজেলার কড়ৈতলী বাজারে গত তিন দশক ধরে ব্যবসা করেন। তার কাছ থেকে সেচ ম্যানেজাররা তেল নিয়ে সেলো মেশিনের পাম্প পরিচালনা করেন।

নিত্যদিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে কড়ৈতলী বাজার থেকে তেলের জন্য তিনি উপজেলা সদরে এসেছিলেন। এসময় প্রাইভেট কারের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা প্রাইভেট কার চালকের বিচার চাই।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনার শিকার আবু তাহেরের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের ও ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলমান রয়েছে। ‎





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy