রান্নাঘরের মেঝের নিচে মিলল ২০ কেজি গাঁজা!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা

2026-03-27T21:16:14+00:00
2026-03-27T21:16:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রান্নাঘরের মেঝের নিচে মিলল ২০ কেজি গাঁজা!
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ৮৮)
আটক ফাতেমা আক্তার মিতু
X

আটক ফাতেমা আক্তার মিতু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আটক ফাতেমা আক্তার মিতু উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফাতেমা আক্তার মিতু তার নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে। পরে সেই স্থানের ওপর আলুসহ বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে রেখে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো।

অভিযান চলাকালে পুলিশ রান্নাঘরের মেঝে ভেঙে ওই ড্রাম থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং ফাতেমা আক্তার মিতুকে আটক করে। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক ও গাঁজা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy