সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়ার আলী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার

2026-03-28T11:07:18+00:00
2026-03-28T11:07:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়ার আলী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ১১৫)
সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়ার আলী
X

সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়ার আলী

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাজিব জানান, তার নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-৬ এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শংকরপুর এলাকায় এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সন্ত্রাস ও ডাকাতি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy