পার্বতীপুরে আইন-শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মডেল থানার নবনিযুক্ত ওসি আব্দুল ওয়াদুদ। অপরাধমুক্ত উপজেলা গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

2026-03-28T12:31:57+00:00
2026-03-28T12:37:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে আইন-শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ১২:৩৭ পিএম  (ভিজিট : ৩২)
পার্বতীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
X

পার্বতীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

দিনাজপুরের পার্বতীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পার্বতীপুর মডেল থানার  নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা রাতে পার্বতীপুর প্রেসক্লাব সংলগ্ন ভাইয়ের হোটেলে এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং উপজেলাকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

​পার্বতীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ পার্বতীপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, যানজট এবং আইন-শৃঙ্খলা বিষয়ক নানা দিক তুলে ধরেন।

​​প্রধান অতিথির বক্তব্যে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ  বলেন,​ পার্বতীপুর থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের বিষয়ে কোনো আপস করা হবে না। মাদকের সাথে জড়িত ব্যক্তি সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

​মতবিনিময় সভায় পার্বতীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশের এই তৎপরতা ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে পার্বতীপুরে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।




  বিষয়:   পার্বতীপুর মডেল থানা  ওসি আব্দুল ওয়াদুদ  পার্বতীপুর প্রেসক্লাব  দিনাজপুর সংবাদ  মাদকবিরোধী অভিযান  আইন-শৃঙ্খলা পরিস্থিতি। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy