প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ৩৭)

X
গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ
মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানে গাছের মগডালে ঝোলানো অবস্থায় মাইক্রোবাস চালক আরিফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে দাবি পরিবার ও এলাকাবাসীর।
আজ শনিবার (২৮ মার্চ) পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রোবাস চালক আরিফ শেখের (৩০) মরদেহ সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছের মগডালে দেখতে পায়, পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করেন এবং পরে আরেকটি বিয়ে করেন কনা বেগম নামে একজনকে। এতে আমার মা সংসার ছেড়ে চলে যান। আমি কার কাছে থাকবে এই নিয়ে আমার বর্তমান মাকে নিয়ে বাবা ও মার মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরই জেরে এই ঘটনা ঘটেছে। আমি বিচার চাই।