প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ৫০)

X
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামক একটি মিনি ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সামী এবং সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ২৩ হাজার লিটার ডিজেল ও পেট্রোলের অবৈধ মজুদ উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং উচ্চমূল্যে বিক্রির মাধ্যমে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা জানায় প্রশাসন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সামী বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
এর আগে গতকাল রাতে হালুয়াঘাটে শাহজালাল এন্টারপ্রাইজ নামের এক দোকান থেকে ২৩০ লিটার পেট্রোল জদ্ব করে উপজেলা প্রশাসন। পরে সেই পেট্রোল খোলাবাজারে বিক্রি করা হয়।