মাধবপুরে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় ঔষধ, মেহেদী, মদ ও ট্রাক জব্দ

2026-03-29T10:57:31+00:00
2026-03-29T11:08:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ১১:০৮ এএম  (ভিজিট : ৩১)
মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার ভারতীয় ঔষধ, মেহেদী ও মদ জব্দ করেছে
X

মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার ভারতীয় ঔষধ, মেহেদী ও মদ জব্দ করেছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় ঔষধ, মেহেদী, মদ ও ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ট্রাকও আটক করা হয়।

শনিবার (২৮মার্চ) রাতে হবিগঞ্জ ব্যালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি জানান শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন’র একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় সন্দেহবাজন একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে ট্রাকে ভাঙ্গারি মালামালের নিচে সুকৌশলে পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী উদ্ধার করে। 

এ সময় অবৈধ পণ্য পাচার কাজে ব্যবহৃত ট্রকাটি জব্দ করে। তাছাড়া উপজেলা তেলিয়াপাড়া এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ২৩ ও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২কোটি ৪০ লক্ষ টাকা। হবিগঞ্জ ব্যালিয়ন (৫৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান জব্দকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমস’এ জমা দেয়ার প্রক্রিয়া চলছে। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy