চিতলমারীতে এস এম মডেল স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৩ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মতবিনিময়

2026-03-29T11:42:27+00:00
2026-03-29T11:42:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিতলমারীতে এস এম মডেল স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ১২৬)
চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অব:মেজর আনিসুজ্জামান।
X

চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অব:মেজর আনিসুজ্জামান।

বাগেরহাটের চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৩ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় চিতলমারী সদর বাজারে ক্যাফে আব্দুল্লাহ হোটেলের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আনিসুজ্জামান। শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মহাসিন আলী রেজার সঞ্চালনায় এতে অংশ নেন লিয়াকত হোসেন মন্টু খান, শচিন্দ্রনাথ শিকদার, হরেন্দ্র চৌধুরী, মনিমোহন মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম লিন্টু খান, সামসুদ্দোহা বাঙালি, হাফেজ আইউয়ুব আলী, গৌরঙ্গ সাহা ও মীর শাহনেওয়াজসহ অনেকে।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হন। তারা একে অপরকে আলিঙ্গন করে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর আনিসুজ্জামান বলেন, ভবিষ্যতেও সবাই যেন পারস্পরিক যোগাযোগ বজায় রাখেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত থাকে।

অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়ে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy