যশোরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে দলিতদের মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন

2026-03-29T13:52:55+00:00
2026-03-29T13:52:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে দলিতদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ২৩)
X

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), যশোর জেলা শাখা।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাস।

মানববন্ধনে সংগঠনের সদস্য বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস, স্বপ্ন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বৈষম্যবিরোধী বিল-২০২২ সংশোধন করে দ্রুত পাস, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় জনগণনায় দলিতদের স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

বক্তারা অভিযোগ করেন, এখনো যশোরের বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠী চরম বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক হোটেল ও চায়ের দোকানে তাদের আলাদা পাত্রে খাবার পরিবেশন করা হয়, যা তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে।

যশোর সদর, বাঘারপাড়া ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বৈষম্যমূলক আচরণ এখনো বিদ্যমান রয়েছে বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

বক্তারা বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গড়ে উঠবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy