প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ২৯)

X
চালক সুজাত আলী র ্যাবের হাতে আটক
নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতন্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে(৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগে চালক সুজাত আলী র ্যাবের হাতে আটক হয়েছে।
চাঞ্চল্যকর এ ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৬ যশোর)।
রোববার (২৯ মার্চ) বিকেলে র্যাব- ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ট্রাক চালক সুজাত আলী মোল্যা সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণ পাড়া) গ্রামের মো. ছাইদুর রহমান ওরফ তহিদুর মোল্যার ছেলে।
শনিবার(২৮ মার্চ) মধ্য রাতে সদরের তুলারামপুর রেল সেতুর পূর্ব প্রান্তে যশোর নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সরদার। এ ঘটনায় তার সহযোগী জিহাদুল মোল্যার(২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার সহযোগী জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এসময় তেলা নেয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে ট্রাক চালকের বাকবিতণ্ডা হয়। সে দীর্ঘ সময় লাইনে থেকে তেল না পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতন্ডার পরও ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাতে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেল যোগে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায়, ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান।
তার সহযোগী জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকান্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী,স্বজন ও এলাকাবাসী।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারন অনুসন্ধানে কাজ শুরু করে। রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে(যশোর -ট-১১-৬০৪০) যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ। আর অভিযুক্ত ট্রাক চালক সুজাতকে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৬ যশোর)। সূত্রে জানা গেছে আটকের ব্যাপারে বিকালে সংবাদ সম্মেলন করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৬ যশোর)