গাজীপুরে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ, মজুদদার গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকা থেকে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ ও এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে

2026-03-30T10:57:56+00:00
2026-03-30T10:57:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ, মজুদদার গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ১০৩)
পোড়াবাড়ী এলাকা থেকে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ ও এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ
X

পোড়াবাড়ী এলাকা থেকে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ ও এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ

গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকা থেকে ৮৮০ লিটার চোরাই ডিজেল জব্দ ও এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ এ অভিযান পরিচলানা করে ।

গ্রেফতারকৃত মজুদদারের নাম আব্দুর রাজ্জাক (৩৫) গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকার বাসিন্দা।

জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে পোড়াবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অস্থায়ী জ্বালানি তেল বিক্রয়কারী আব্দুর রাজ্জাক এবং মো. ফিরোজের দোকানে অভিযান চালানো হয়। 

অভিযানকালে ৫টি ড্রামে রক্ষিত ৮৮০ লিটার ডিজেল জব্দ এবং  অবৈধ মজুদদার আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy