প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম (ভিজিট : ১১২)

X
অফিসার ইনচার্জ মো. নাজমুল হক
পাবনার আটঘরিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল হক।
হঠাৎ করে ওসি রফিকুল ইসলামকে বদলি করার পর তার স্থলে মো. নাজমুল হককে পদায়ন করা হয়। তিনি রবিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে ওসি রফিকুল ইসলাম ৭ ডিসেম্বর ২০২৫ সালে আটঘরিয়া থানায় যোগ দেন। মাত্র সাড়ে তিন মাসের মাথায় তাকে বদলি করা হলো।
নবনিযুক্ত ওসি মো. নাজমুল হক এর আগে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাজশাহীর দুর্গাপুর ও পাবনার ভাঙ্গুরা থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হক একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। আটঘরিয়ায় দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।