নীলফামারীতে রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা শাখার আয়োজনে দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীতের ওপর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রোববার

2026-03-30T16:42:23+00:00
2026-03-30T16:42:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৪৯)
X

নীলফামারীতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা শাখার আয়োজনে দিনব্যাপী রবীন্দ্র সঙ্গীতের ওপর প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ৩৫ জন শিশু শিল্পী অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষক নুরুল মতিন সৈকত ও ফেরদৌস আরা লিপি এবং কুড়িগ্রাম জেলা শাখার সদস্য আশীষ নারায়ন সরকার।

প্রতিযোগিতায় কিশোর গ্রুপে মিতৌশী রায় (সৃষ্টি) প্রথম, ঈশিতা রায় দ্বিতীয় এবং ভাগ্যশ্রী গুহ তৃতীয় স্থান অর্জন করেন। সাধারণ বিভাগে অংকিতা চৌধুরী পরমা প্রথম ও মো. তাহমিন আরিফ লাবীব দ্বিতীয় স্থান অধিকার করেন।

বিজয়ীরা আগামী ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তাসমিন ফৌজিয়া অপেল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy