পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী

2026-03-30T18:36:58+00:00
2026-03-30T18:36:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩২)
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
X

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩০মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে পৃথক পৃথক এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, তেল, এসএসসি পরীক্ষা, যানজট নিরসন, সরকারি জমি অবৈধ দখল, ভাতা, তরমুজ ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা, সার সিন্ডিকেট, জেলেকার্ড, আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ, গাঁজা, মাদক, চুরি, চেকপোস্ট বসানো, ফায়ার সার্ভিস স্টেশন, লোনা পানি বন্ধে পক্ষে-বিপক্ষে, ডেঙ্গু, জমিবিরোধ, হাসপাতালে জনবল সংকটে নাজুক পরিস্থিত, মোবাইল কোর্ট, দ্রব্য মূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ইভটিজিং, কিশোরদের অনিয়ন্ত্রিত মটরসাইকেল চালানো, গ্রাম আদালত, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের চলে যাওয়া সহ সামগ্রিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ওসি মো. গোলাম কিবরিয়া, বীরমুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন,উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর প্রভাষক আব্দুল মোমিন সানা,  সরকারি কর্মকর্তা যথাক্রমে শোয়েব শাফিন, শাহাজাহান আলী শেখ, হুমায়ুন কবির, অনাথ কুমার বিশ্বাস, রেশমা আক্তার, ওয়াহিদ মুরাদ, প্রবীর কুমার দত্ত, রাজীব বিশ্বাস, প্রশান্ত পাল, হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মরিউম আক্তার, দুপ্রক সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম, প্রভাষক সাইদুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, অধ্যক্ষ আজহার আলী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, আবুল হাশেম, দিলীপ মন্ডল, আজিজুল খাঁ, বিএনপিনেতা আসলাম পারভেজ, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, জামায়াতের সম আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধিরা বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। 


সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকার ভোগীদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy