উপকূলীয় পাইকগাছা উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাংকিগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর এসটিএআর প্রকল্পের আওতায় উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের মোট ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ৫০টি পানির ট্যাংকি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ওসি গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া লিডার্স সংস্থার টিম লিডার শারমিন আরা লিনা, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিকাশ কুমার দাশসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ একটি কার্যকর উদ্যোগ, যা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।