পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্য়ায় শহরের

2026-03-31T13:03:30+00:00
2026-03-31T13:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৩৬)
X

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্য়ায় শহরের হলদিবাড়ী রেলগেটের অদূরে এ দূঘটনা ঘটে। নিহত খোকন পার্বতীপুর পৌরসভার হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে রেললাইন ধরে দক্ষিণ থেকে যেতে থাকে। পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ৫শ' মিটার দক্ষিণে পৌছিলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে তাঁর ধাক্কা লাগে। এতে প্রচন্ড আঘাতে ছিটকে পড়ে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবন ও বাক প্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলো। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ গ্রহন করতো।

এ বিষয়ে সরাসরি যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন,ট্রেনের ধাক্কায় মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তাঁর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy