খ্যাতিমান অভিনেত্রী মেরি বেথ আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

মস্তিষ্কের রোগ আলঝেইমার্সে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ইন্টেরিয়র্স’ এবং ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’-এর মতো

2026-03-31T16:05:22+00:00
2026-03-31T16:07:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খ্যাতিমান অভিনেত্রী মেরি বেথ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মস্তিষ্কের রোগ আলঝেইমার্সে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ইন্টেরিয়র্স’ এবং ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করা খ্যাতিমান হলিউড অভিনেত্রী মেরি বেথ হার্ট। ২৮ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এ হলিউড তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে মলি শ্রেডার এবং তার স্বামী, লেখক ও পরিচালক পল শ্রেডার। তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি যৌথ পোস্টে লিখেছেন, মেরি বেথ হার্ট ছিলেন একজন অভিনেত্রী, একজন স্ত্রী, একজন বোন, একজন মা, একজন খালা, একজন বন্ধু এবং তিনি এই সব ভূমিকা সাবলীল ও দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। এছাড়াও পোস্টে বলা হয়েছে, আমরা সবাই শোকাহত। তবে এটা ভেবে কিছুটা সান্ত্বনা পাওয়া যায় যে, তিনি আর এখন কষ্ট পাচ্ছেন না এবং শান্তিতে তার বোনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।

এ অভিনেত্রী ব্যক্তিজীবনে ১৯৭১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অভিনেতা উইলিয়াম হার্টের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ ছিলেন এবং ১৯৭৪ সালে ব্রডওয়েতে ডেবিউ করেন। ‘ক্রাইমস অব দ্য হার্ট’, ‘ট্রেলাউনি অব দ্য ওয়েলস’ ও ‘বেনিফ্যাক্টরস’-এ অভিনয়ের জন্য টনি পুরস্কারে জন্য মনোনীত হওয়ার পাশাপাশি তার দ্বিতীয় স্বামী শ্রেডারের সঙ্গে ‘অ্যাফ্লিকশন’ (১৯৭১) এবং ‘লাইট স্লিপার’ (১৯৯২) সিনেমায় কাজ করেছেন।

উডি অ্যালেনের বার্গমান-ধাঁচের ১৯৭৮ সালের ড্রামা ‘ইন্টেরিয়র্স’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেরি বেথ হার্টের। এতে দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা লাভ করেন তিনি। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ (১৯৮২), ‘স্লেভস অব নিউ ইয়র্ক’ (১৯৮৯) এবং ১৯৯৩ সালের ‘দ্য এজ অব ইনোসেন্স’ ও ‘সিক্স ডিগ্রিস অব সেপারেশন’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy