হুইপের আপন ভাই পরিচয় দিয়ে ইউএনও'কে তদবির করায় কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর

সারাবাংলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারকে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহমেদ

2026-04-01T12:12:26+00:00
2026-04-01T12:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হুইপের আপন ভাই পরিচয় দিয়ে ইউএনও'কে তদবির করায় কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, শরীয়তপুর
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৩৮)
X

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারকে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর আপন ভাই আনোয়ার মৃধা ভুয়া পরিচয়ে তদবির করায় মোশারফ বেপারী(৪৫) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত মোশারফ বেপারী শিধলকুড়া ইউনিয়নের বড় শিধলকুড়া গ্রামের বাসিন্দা মৃত হাসেম বেপারীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন নিজেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আপন আনোয়ার মৃধা নামে নিজেকে ভাই পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের কাছে জমিজমা বিষয়ের তদবির করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিচয়ের সত্যতা নিয়ে সন্দেহ নিশ্চিত হলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১৮৬ ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, তিনি গতকাল রাতে ও আজ সকালে মোশারফ বেপারী আমাকে ফোন দিয়ে হুইপের ভাই আনোয়ার মৃধা পরিচয়ে অনৈতিকভাবে অবৈধ তদবির করে আসছে। কিন্তু আমি খোজখবর নেই পরে বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হলে তাকে আমার দপ্তরে জমিজমার কাগজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে হাজির হতে বলি। পরে সে বিকালে আমার অফিসে আসলে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, মিথ্যা পরিচয় দিয়ে ফোন করেছেন। এরপরে তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy