প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:১১ পিএম (ভিজিট : ১৪০)

X
মনোহরদী উপজেলাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ডের বস্তির একটি কক্ষে মাদক ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন- আমিনুল ইসলাম (৩০) ও ফাহিম (১৯), উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে ১ এপ্রিল তাদের আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, মনোহরদী থানা এলাকা মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।