সংবাদ প্রকাশের পর স্থায়ী রাস্তা নির্মাণে উদ্যোগ প্রশাসন ও জনপ্রতিনিধিদের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের হালুয়াঘাটে “রাস্তা বন্ধ করায় বিপাকে ৫০টি পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্থায়ীভাবে রাস্তা

2026-04-01T13:54:17+00:00
2026-04-01T13:54:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংবাদ প্রকাশের পর স্থায়ী রাস্তা নির্মাণে উদ্যোগ প্রশাসন ও জনপ্রতিনিধিদের
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ময়মনসিংহের হালুয়াঘাটে “রাস্তা বন্ধ করায় বিপাকে ৫০টি পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্থায়ীভাবে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে বাংলাদেশ বুলেটিন-এ সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হালুয়াঘাট পৌরসভার প্রশাসক জান্নাতের নির্দেশে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী সোহেল মিয়া, হালুয়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মল্লিক এবং মনিরুজ্জামান স্বাধীন।

তারা পৌরশহরের আকনপাড়া গ্রামের ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী বুধবার পৌরসভার পক্ষ থেকে একজন আমিন এবং উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি পরিমাপ করা হবে।

জমি পরিমাপ শেষে সকলের চলাচলের সুবিধার্থে স্থায়ীভাবে একটি রাস্তা নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।

এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy