অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু হয়েছে। সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে বুধবার (১লা এপ্রিল) দুপুরে শহরের

2026-04-01T18:40:13+00:00
2026-04-01T18:40:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৩৫)
সড়কের ধারে বৃক্ষরোপণ
X

সড়কের ধারে বৃক্ষরোপণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু হয়েছে। সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে বুধবার (১লা এপ্রিল) দুপুরে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া, উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীতেও বৃক্ষরোপণ কর্মসুচি শুরু হয়েছে। সরকারের ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে পতিত জায়গা, নদী নালা, খাল বিলসহ সড়কের ধারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।

সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, আগামী এক বছরে ফলদ, বনজ ও ঔষুধী প্রজাতির তিন হাজার গাছের চারা রোপণ করা হবে জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে। যারই অংশ হিসেবে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy