নেছারাবাদে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার তেল জব্দ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট

2026-04-01T19:25:15+00:00
2026-04-01T20:09:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার তেল জব্দ
মোবাইল কোর্টের জরিমানা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ১৬৫)
অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে প্রশাসনের অভিযান
X

অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে প্রশাসনের অভিযান

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল  জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ১৮ লিটার ডিজেল  উদ্ধার করা হয়, যা মেসার্স নান্টু তালুকদারের মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারির কথাও জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে কেরোসিন ও ডিজেলের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি অধিক মুনাফার আশায় তিনি বিপুল পরিমাণ তেল মজুদ করেন, যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রি করা যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদ ও অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy