বিএনপি মহাসচিবের আগমন ঘিরে উৎসবমুখর মাধবপুর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামী ৪ এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে

2026-04-01T19:34:35+00:00
2026-04-01T19:34:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি মহাসচিবের আগমন ঘিরে উৎসবমুখর মাধবপুর
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৪১)
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস
X

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস

মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামী ৪ এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল মুক্তিযোদ্ধা সমাবেশ। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিএনপির নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন এবং ড. রেজা কিবরিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি সহ সমবায় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য নঈম জাহাঙ্গীর, সাদেক আহম্মদ খান এবং জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও বৃহৎ ও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা। উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর এ দিবস উদযাপিত হয়।

এ উপলক্ষে বুধবার সকালে বিএনপির নেতাকর্মীরা তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেছেন। মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি জানান, এই ঐতিহাসিক স্থানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতি জড়িত। তাই দলের শীর্ষ নেতাদের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, অনুষ্ঠানটি সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান জড়িয়ে থাকায় দিবসটি ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য সচিব হুমায়ুন কবীর জানান, সমাবেশটি সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণদের জন্য উদ্বুদ্ধকরণ পর্ব।

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে একটি সফল আয়োজন উপহার দেওয়া হবে। একই সঙ্গে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়নের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতা হারুন অর রশিদ বলেন ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা কর্মকর্তাদের বৈঠক মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই দিবসটি উদযাপিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

সব মিলিয়ে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসকে কেন্দ্র করে মাধবপুরে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এবারের মহাসমাবেশ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy