গাজীপুরে রাস্তা সংকোচন—সীমানা প্রাচীর সরানোর দাবি এলাকাবাসীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর (পশ্চিমপাড়া) এলাকায় সড়ক সংকোচনের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

2026-04-01T19:44:43+00:00
2026-04-01T19:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে রাস্তা সংকোচন—সীমানা প্রাচীর সরানোর দাবি এলাকাবাসীর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১২২)
সীমানা প্রাচীর সরানোর দাবি এলাকাবাসীর
X

সীমানা প্রাচীর সরানোর দাবি এলাকাবাসীর

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর (পশ্চিমপাড়া) এলাকায় সড়ক সংকোচনের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, গাছা এলাকার মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর নির্মাণের কারণে গুরুত্বপূর্ণ একটি সড়ক সরু হয়ে পড়েছে, ফলে প্রতিদিন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

আবেদনে উল্লেখ করা হয়, সড়কটি দিয়ে প্রতিদিন শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু সীমানা প্রাচীরের কারণে রাস্তার প্রস্থ প্রায় ৫ ফুটে নেমে এসেছে, যা যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি পূর্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ পরিস্থিতিতে স্থানীয়রা সড়কের গুরুত্ব বিবেচনায় নিয়ে মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের দক্ষিণ পাশের সীমানা প্রাচীর অন্তত ৪-৫ ফুট ভেতরের দিকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এতে সড়কের প্রস্থ বৃদ্ধি পাবে এবং জনসাধারণের চলাচল সহজ হবে।

এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৌশলী মো. ইকবাল হোসেনসহ একাধিক ব্যক্তি আবেদনপত্রে স্বাক্ষর করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। এসময়  ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আরে শালা মোঃ বিল্লাল হোসেন খান,মোঃ আরিফুর রহমান আরিফ, মোঃ সোহেল খান,মোঃ খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ সবুজ খান,মোঃ আব্দুল হাকিম, সিদ্দিকুর রহমান, মোঃ মারুফ ইকবাল মন্টু প্রমুখ। 

পরে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা মৎস্য কর্মকর্তার সাথে একটি সমঝোতা বৈঠক হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy