প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ২০৯)

X
বিএনপি নেতার হাসপাতাল পরিদর্শন
হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড্যাব নেতা ডা. মাজহারুল আলম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন যান।
এ সময় তিনি রোগী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধা বাড়ানোর অনুরোধও করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে এ হাসপাতালে বর্তমানে ২৭ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগের বয়স ২ বছরের কম। প্রতিদিন গড়ে আরও ১৫ জন শিশু আউটডোরে চিকিৎসা নিচ্ছে।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সদস্য সচিব সিনিয়র কনসালট্যান্ট ডা.খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা.খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামূল হক, হাসপাতালের আরপি ডা. কামরুল করিম প্রমুখ।
পরে বিএনপি নেতা ডা. মাজহারুল আলম হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের সাথে বৈঠকে ভেন্টিলেটরসহ, আই সি ইউ সুবিধা বাড়ানোর অনুরোধ করেন।