প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ১৭৭)

X
জাল আটক করে পুড়িয়ে ধ্বংস
লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে কয়েক লাখ টাকার ১২টি বেহুন্দী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ এবং রামগতি কোস্ট গার্ডের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রামগতির চর গাছিয়ার অদুরে মেঘনা নদীর থেকে মাছ ধরার সময় এসব বেহুন্দী আটক করা হয়। পরে এসব বেহুন্দী উপজেলার হাজিরহাট রাস্তার মাথা এলাকায় উপরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্যসাহা বলেন ১ মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যান্ত জাটকা ইলিশ সংরক্ষণ অভয়াশ্রমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ সময়ে কিছু মাছ অসাধু আইন অমান্য করে মাছ ধরার চেষ্টা করে। এসব অসাধুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আজ ১২ টি বেহুন্দী জাল আটক করা হয় যার আনুমানিক মুল্য কয়েক লাখ টাকা। অভয়াশ্রম নির্বিগ্ন রাখতে অভিযান অন্যাহত থাকবে।