মুকসুদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: নিয়ামুল ইসলাম (মুকসুদপুর উপজেলা প্রতিনিধি)

সারাবাংলা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)

2026-04-02T13:52:09+00:00
2026-04-02T16:50:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মো: নিয়ামুল ইসলাম (মুকসুদপুর উপজেলা প্রতিনিধি)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৪:৫০ পিএম  (ভিজিট : ৪৯)
X

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তুষার আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নাঈম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা শতাদ্ধী বিশ্বাসসহ অন্যান্যরা সভায় অংশ নেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম এবং মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইদ আহম্মেদ মল্লিক টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হবে।

নববর্ষ উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর করতে আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত অংশগ্রহণে এবারের বাংলা নববর্ষ উদযাপন আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy