টিকটকে যোগ হল ইন-অ্যাপ কেমিও সুবিধা

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

টিকটক নির্মাতারা তাদের ভিডিওতে সরাসরি কেমিও লিংক যোগ করতে এবং দর্শকরা টিকটক অ্যাপ না ছেড়েই ব্যক্তিগত ক্লিপের জন্য

2026-04-02T16:25:16+00:00
2026-04-02T16:25:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকে যোগ হল ইন-অ্যাপ কেমিও সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৫১)
যেসব নির্মাতা এখনও কেমিওতে নেই তারাও আলাদাভাবে কোনো অনবোর্ডিং প্রক্রিয়া ছাড়াই সরাসরি এ পরিষেবার জন্য সাইন-আপ করতে পারবেন।
X

যেসব নির্মাতা এখনও কেমিওতে নেই তারাও আলাদাভাবে কোনো অনবোর্ডিং প্রক্রিয়া ছাড়াই সরাসরি এ পরিষেবার জন্য সাইন-আপ করতে পারবেন।

টিকটক নির্মাতারা তাদের ভিডিওতে সরাসরি কেমিও লিংক যোগ করতে এবং দর্শকরা টিকটক অ্যাপ না ছেড়েই ব্যক্তিগত ক্লিপের জন্য অনুরোধ জানাতে পারবেন।

যেসব নির্মাতা এখনও কেমিওতে নেই তারাও আলাদাভাবে কোনো অনবোর্ডিং প্রক্রিয়া ছাড়াই সরাসরি এ পরিষেবার জন্য সাইন-আপ করতে পারবেন। ছবি: টিকটক


ব্যবহারকারীরা যাতে আরও সহজে ব্যক্তিগত ভিডিওর জন্য অনুরোধ করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে যৌথভাবে কাজ শুরু করেছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক ও কেমিও।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কোম্পানি দুটি একটি নতুন সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যার ফলে টিকটক অ্যাপের ভেতরেই সরাসরি কেমিও ব্যবহার করা যাবে।

এ আপডেটের ফলে টিকটক নির্মাতারা তাদের ভিডিওতে সরাসরি কেমিও লিংক যোগ করতে এবং দর্শকরা টিকটক অ্যাপ না ছেড়েই ব্যক্তিগত ক্লিপের জন্য অনুরোধ জানাতে পারবেন।

এ ছাড়া, যেসব নির্মাতা এখনও কেমিওতে নেই তারাও আলাদাভাবে কোনো অনবোর্ডিং প্রক্রিয়া ছাড়াই সরাসরি এ পরিষেবার জন্য সাইন-আপ করতে পারবেন।

কেমিও তারকাদের কাছ থেকে ব্যক্তিগত ভিডিও পাওয়ার জন্য পরিচিত হলেও কোম্পানিটি বলছে, টিকটক তারকারা বর্তমানে এ অ্যাপে ‘সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ট্যালেন্ট বিভাগগুলোর’ মধ্যে অন্যতম। নতুন এ সমন্বয়ের ফলে নির্মাতাদের জন্য তাদের ভক্তদের কাছে পৌঁছানো ও কেমিওতে নিজেদের উপস্থিতির প্রচার করা আরও সহজ হবে।

কেমিও যে টিকটক নির্মাতাদের তাদের পরিষেবার জন্য বড় ও অব্যবহৃত সুযোগ হিসেবে দেখবে এতে অবাক হওয়ার কিছু নেই। তবে এ চুক্তির ফলে টিকটক ঠিক কী সুবিধা পাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

টিকটক চাইলে নিজেই ব্যক্তিগত বার্তার জন্য কেমিও’র মতো নিজস্ব কোনো ফিচার তৈরি করতে পারত। এ অ্যাপে আগে থেকেই ভক্তদের জন্য নির্মাতাদের সঙ্গে যোগাযোগের নানা মাধ্যম রয়েছে, যার মধ্যে লাইভস্ট্রিমে ভার্চুয়াল গিফট পাঠানো অন্যতম।

টিকটক তাদের অ্যাপের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেন থেকে কোনো ভাগ পায় কি না বা দুটি অ্যাপের মধ্যে দামের কোনো পার্থক্য আছে কি না এসব প্রশ্নের কোনো উত্তর দেয়নি কেমিও।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy