পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ছাত্র ও যুবকদের মধ্যে সচেতনতা বাড়াতে

2026-04-02T17:51:26+00:00
2026-04-02T17:51:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৫)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ছাত্র ও যুবকদের মধ্যে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার দুপুরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুন ও শিক্ষক সমিতির সভাপতি ড. কলিম উদ্দিন।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন নিয়ে মুল বক্তব্য দেন ও ছাত্র শিক্ষক ও যুবকদের মধ্যে কুইচ পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনতা করেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল। পরে ১০ জন বিজয়ীর মধ্যে পুরুস্কার তুলে দেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy