প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিট : ৯৭)

X
জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা
কক্সবাজারের কুতুবদিয়ায় পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধূরুং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম জানান, ধূরুং বাজার এলাকায় তদারকিকালে মূল্য তালিকা না থাকায় তিন জ্বালানি তেল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।