প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম (ভিজিট : ২৩১)

X
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় তিনজনকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।