আটোয়ারীতে জ্বালানি তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে এক তেল ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম

2026-04-03T13:38:20+00:00
2026-04-03T13:38:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে জ্বালানি তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ২৪৬)
X

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত ও পাচারের অভিযোগে এক তেল ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে আরও একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে মোট ১ হাজার ৯৮০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারাদেশে জ্বালানি সংকটের পরিস্থিতির মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত ও পাচারের মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যবসায়ী আরিফ হোসেন (৩৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় সুখাতি এলাকার মকসেদ এন্টারপ্রাইজের মালিক মকসেদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। এতে আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উদ্ধারকৃত জ্বালানি আগামী শনিবার ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী।

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy