আড়াইহাজারে হাড়িধোয়া নদীতে চড়ছে গরু, পুনঃখননের দাবী এলাকাবাসির

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দিনে দিনে দুই পাড়ের শিল্প কারখানার বর্জ্যে এবং বয়ে আসা পলিমাটি জমে ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত

2026-04-03T14:01:22+00:00
2026-04-03T14:01:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে হাড়িধোয়া নদীতে চড়ছে গরু, পুনঃখননের দাবী এলাকাবাসির
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৯৩)
X

দিনে দিনে দুই পাড়ের শিল্প কারখানার বর্জ্যে এবং বয়ে আসা পলিমাটি জমে ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত গোপালদী বাজারের পাশে দিয়ে বয়ে যাওয়া  বৃহত্তর মেঘনার শাখা হাড়িধোয়া নদী। ফলে নদী এখণ মাছ ও পানি শূণ্য হয়ে পড়েছে।নদী শুকিয়ে তাতে এখন গরু চড়ানো হচ্ছে। এলাকাবাসি নদীটি পুণঃখননের দাবী করছেন।  

জানা গেছে, আড়াইহাজার থানার অন্তর্গত গোপালদী বাজারটি নারায়ণগঞ্জসহ আশপাশের কুমিল্লা, বাঞ্ছারামপুর, নরসিংদী জেলাগুলোর বিভিন্ন এলাকার পন্য বেচা কেনার জন্য শত শত বছরের বিখ্যাত একটি বাজার। গোপালদী বাজারটি এ নদীর পাশে অবস্থিত হওয়ায় এ সমস্ত জেলা থেকে বড় বড় নৌকা, ট্রলার, লঞ্চ ও জাহাজ যোগে এ বাজারে বিভিন্ন পন্য ক্রয় বিক্রয়ের জন্য আসতো। তা ছাড়া বাজারটি বাঁশ , মুলি ও কাঠ ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত। কিন্তু এর পাশে দিয়ে বয়ে যাওয়া হাঁড়ি ধোওয়া নদীটি শুকিয় যাওয়ার ফলে এ সমস্ত নৌযান গুলো এখন আর আসতে পারছেনা। 

তা ছাড়া, নরসিংদীর মাধবদী থেকে গোপালদী বাজার হয়ে সোনারগাঁয়ে মেঘনায় পতিত হওয়া এ নদীটির উভয় তীরে গড়ে ওঠা শত শত কল কারখানার বর্জ্য এ নদীতে পতিত হওয়ার কারণে নদীর যতটুকুই পানি আছে তা পানি দূষিত হয়ে নদী এখন মাছ শুণ্য হয়ে পড়েছে বলে উভয় পাড়ের বাসিন্দারা জানান। 

এলাকাবাসি এ নদীকে আবারও পাল তোলা নৌকা, বড় বড় ট্রলার, জাহাজ, ষ্টিমারে সমৃদ্ধ দেখতে নদীটির পুণঃ খননের দাবী করেছেন। 

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান বলেন, নদীটি পুণঃখননের বিষয়ে আসলে এই মুহুর্তে উপজেলা প্রশাসনের তেমন কোন তথ্য জানা নেই।তিনি এ বিষয়ে পানি উন্ণয়ন বোর্ডের সাথে কথা বলার জন্য পরামর্শ দেন।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy