আলোচিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রংপুরে মাদক সেবন ও হানি ট্র্যাপ চক্রের নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। চক্রটি

2026-04-03T20:29:22+00:00
2026-04-03T20:29:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলোচিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ২২৬)
হানি ট্র্যাপ চক্র
X

হানি ট্র্যাপ চক্র

রংপুরে মাদক সেবন ও হানি ট্র্যাপ চক্রের নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে বাইরে থেকে আসা নানা বয়সের পুরুষদের মাদক সেবন করিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা আদায় করত।

এমনই একটি ঘটনার সূত্র ধরে পুলিশ শুক্রবার দুপুরে নগরীর কটকিপাড়া থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় আসামিরা মাদকসেবনকালে এলাকাবাসী আটক করেন। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের সেখান থেকে কোতোয়ালি মেট্রো থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানার পূর্ব কামাল কাছনার হামিদ মিয়ার ছেলে মোতাহার হোসেন, মাহিগঞ্জের মোজাফ্ফর হোসেনের ছেলে সিফাত রহমান, মূলটোল পাকার মাথা এলাকার বাদশা হকের মেয়ে সিনথিয়া জান্নাত, রবাটসনগঞ্জ মণ্ডলপাড়ার এমদাদুল হকের মেয়ে সাইয়্যাদুল জান্নাত। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তবে তাদের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy