ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ কে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত

2026-04-04T11:24:12+00:00
2026-04-04T11:28:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:২৪ এএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ১১:২৮ এএম  (ভিজিট : ৮৮)
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ
X

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ কে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত আটক তাদের ফাঁসি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সহযোগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

শুক্রবার (৩রা এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় উপজেলা শহরের রেলওয়ে গেটস্থ খায়রুজ্জামান বাসটর্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের স্টেশন রোড প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান ফটকে গিয়ে একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক বিষ্টু সরকার, ঈশ্বরদী পৌরসভার সাবেক ৩ বারের সফল কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাবেক দলের সদস্য সচীব ইসলাম হোসেন ফুল জুয়েল, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহম্মেদ ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুমন আলী,  ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছ্ত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু, ছাত্রদল নেতা রিশাদ প্রমূখ।
সমাবেশের সঞ্চালনা করেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

সমাবেশে বক্তারা ইমরান হোসেন সোহাগের হত্যাকারীদের আটক করে বিচারের আওতায় না এনে প্রসাশন কোন প্রকার পক্ষ পাতিত্বের আশ্রয় নিলে নেতাকর্মীদের নিয়ে রাজ পথে তার জবাব দেওয়ার কঠোর হুশিয়ারী প্রদান করেন। এসময় বক্তারা লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হাবিবুর রহমান হাবিব সমর্থিত নেতাকর্মীদের অনুরোধ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy