আড়াইহাজারে অটোরিকশা উল্টে তরুণীর মৃত্যু | ৩ এপ্রিল ২০২৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আড়াইহাজার-মদনপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন।

2026-04-04T11:57:12+00:00
2026-04-04T12:02:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজা‌রে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ১২:০২ পিএম  (ভিজিট : ৮৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যানটি রাস্তার পাশে উল্টে গেলে সুলতানা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত সা‌ড়ে ১২টার দি‌কে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




  বিষয়:   আড়াইহাজার সড়ক দুর্ঘটনা  অটোরিকশা দুর্ঘটনা নারায়ণগঞ্জ  সুলতানা মৃত্যু আড়াইহাজার  নারায়ণগঞ্জ সংবাদ  সড়ক দুর্ঘটনা ৩ এপ্রিল। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy