প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৩১)

X
আনোয়ারায় একদল রোহিঙ্গার অনুপ্রবেশ এলাকাবাসীর উদ্বেগ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোরে একটি রোহিঙ্গা দল প্রবেশে করেছে বলে খবর পাওয়া গেছে । স্থানীয়রা তাদেরকে আটক বা থানায় নেওয়ার চেষ্টা করাও সফল হয়নি । এই নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের কর্ণফুলী থানা এলাকায়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও টানেল এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা জাহেদুল আলম গণমাধ্যমকে জানান, সকালে অফিসে যাওয়ার পথে তিনি হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি রোহিঙ্গা দলকে দেখতে পান। সন্দেহ হলে তিনি তাদের সঙ্গে কথা বলে কোন সদুত্তর পাইনি। পরে বন্দর পুলিশ ফাঁড়িতে নেওয়ার চেষ্টা করা হলেও তারা সেখানে যেতে রাজি হয়নি বলে তিনি জানান। এ সময় রোহিঙ্গা দলটি সেখান থেকে অন্যত্র চলে যায়।রোহিঙ্গা দলটির সদস্যরা নিজেদের ভাসানচর থেকে আসছে বলে দাবি করেন। তারা জানান, নিজেদের উদ্যোগে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে তারা এ পথে এসেছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ এর আগেও দুই থেকে তিনবার একইভাবে রোহিঙ্গাদের এলাকায় প্রবেশ করতে দেখা গেছে।বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে রোহিঙ্গা প্রবেশ করতে থাকলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।