কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ১৮ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল

2026-04-04T12:18:30+00:00
2026-04-04T12:18:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ১০৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ১৮ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আইজার তার মৃত্যু হয়। 

কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার মমিনুর রহমানের সন্তান আইজার বয়স ৫মাস২০দিন। আইজার মৃত্যুর বিষয়টি রাতেই প্রতিবেদককে নিশ্চিত করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম। 

এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। তার বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবদুল আল মারুফ বলেন, হামের উপসর্গ নিয়ে আইজা গত সোমবার ভর্তি হয়। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু হাসপাতাল থেকে যতটা সম্ভব শিশুটিকে সেবা দেওয়া হচ্ছিল। তার আইসিইউ সাপোর্ট দরকার ছিল। কিন্তু সেই সাপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজসহ জেলায় কোথাও নেই। রাতে শিশুটি মারা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy