গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা

2026-04-04T12:27:05+00:00
2026-04-04T12:27:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৪৬)
গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
X

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
তিনি আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দিবো না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোক চিত্রিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।

তথ্য মন্ত্রী বই মেলার উদ্বোধন শেষে তিনি পাবনা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন। এছাড়াও পাবনায় কয়েকটি পৃথক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy