রায়পুরে ১৬ কোটি টাকা ব্যয়ে উপজেলা সড়ক সংস্কার কাজের উদ্বোধন

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ ১২ বছর পর ১৬ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ‘উপজেলা সড়ক’ সংস্কার কাজের উদ্বোধন করেছেন এমপি আবুল খায়ের ভূঁইয়া। বিস্তারিত পড়ুন।

2026-04-04T12:53:25+00:00
2026-04-04T17:56:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে ‘উপজেলা সড়কের’ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:৫৬ পিএম  (ভিজিট : ৩২৪)
রায়পুরে ‘উপজেলা সড়কের’ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি
X

রায়পুরে ‘উপজেলা সড়কের’ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রায়পুর উপজেলা নতুন বাজার ব্যস্ততম ‘উপজেলা সড়কের’ সংস্কার কাজ শুরু হয়েছে। আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ADB,AFD ও GOB আর্থিক সহায়তায় ১৬কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে রায়পুর পৌরসভা।

নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রেজা, উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহামুদুন্নবি, IUGIP প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ মেরাজ মাহামুদ আকাশ, উপ সহকারী প্রকৌশলী মোঃ এনামুল হক ও মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার ইয়াসিন আরাফাত ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘রায়পুর বাজার উপজেলা সড়কটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে বেশ কয়েকটি সরকারি দপ্তর ছাড়াও পৌর শহর এবং শহরের বাহিরের অনেক মানুষ চলাচল করেন। দীর্ঘ এক যুগ এই সড়ক সংস্কার না করায় চলাচলকারীরা সীমাহীন ভোগান্তির শিকার হয়েছেন। মানুষের কষ্টের কথা বিবেচনা করে পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ হাতে নিয়েছে।




  বিষয়:   রায়পুর উপজেলা সড়ক  লক্ষ্মীপুর নিউজ  সড়ক সংস্কার উদ্বোধন  আবুল খায়ের ভূঁইয়া  রায়পুর পৌরসভা  LGED প্রকল্প। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy